
Food
3 pages


Updated 2 years ago

3 pages

Arka Sengupta
5 years ago
কলেজ স্ট্রিট থেকে বইপত্র কিনে,সূর্য সেন স্ট্রিট ধরে শিয়ালদার দিকে হেঁটে যাচ্ছিলাম। পেটের মধ্যে খিদে খিদে ভাবটা অনেকক্ষন ধরেই খোঁচা মারছে। এমতাবস্থায় একটি ভদ্রসভ্য খাদ্যশালায় ঢুকে পড়া আবশ্যিক কর্তব্য। তাই সামনাসামনি কালিকায় ঢুঁ মারবো ভেবে রাস্তাটা পার করেই দেখি সামনে কয়েকটা চীনা লন্ঠন ঝুলছে;পাশে গৌতম বুদ্ধের আধখানা মুখ; ফাটাফাটি লাল টকটকে রঙে রাঙিয়ে একটা নতুন চীনা খাদ্যশালার পত্তন ঘটেছে সূর্য সেন স্ট্রিটে। দুপাশে দুই বিরিয়ানির দোকানের মাঝখানে চাইনিজ রেস্তোরাঁ,যেন মুঘল দরবারে হঠাৎ হিউয়েন সাঙ্গের আবির্ভাব। নাম "মন chow" । তা মন( এবং পেট) চাইলো বলেই ঢুকে পড়লাম ভেতরে। ছোট্ট জায়গা,দুটো মাত্র টেবিল,মনটা খুঁত খুঁত করছিল যে ঢুকলাম বটে,তবে কেমন হবে কে জানে। বই কিনে পকেটে রেস্তও কিঞ্চিৎ কম ছিল,কিন্তু ফ্রি ওয়াই-ফাই আর গুগল পে,ফোন পে'র স্ক্যানার কোড টেবিলে থাকায় সে ভাবনা থেকে নিশ্চিন্ত হওয়া গেল। এবার খাদ্য নির্বাচন। তা চাউ এর ব্যাপারে আমি ভীষণ একেশ্বরবাদী। হাক্কা চাউমিন আমার প্রথম পছন্দ,সাথে নিলাম সুইট এন্ড সাওয়ার চিকেন। তার আগে হালকা স্টার্টার রেড পেপার ফিস। এদের একটা সুবিধে আছে যে সাইড ডিশগুলো হাফ প্লেট(অর্থাৎ 4টে চিকেন টুকরো) নেওয়া যায়। ফুল প্লেট অনেক সময় একা খাওয়া যায়না বলে নষ্ট হয় খাবার। সেটা আমার বিলকুল না-পসন্দ। অর্ডার দিয়ে খানিকক্ষণ অপেক্ষা। প্রথমেই টেবিলে পৌঁছল রেড পেপার ফিস। আহা,গরম গরম,ঝাল ঝাল স্টার্টার,মুখে দিয়ে হালকা দাঁতের ছোঁয়ায় মিলিয়ে যাওয়া মাছ। সূর্য সেন স্ট্রিটের গাড়িঘোড়ার আওয়াজ মিলিয়ে গেল প্লেটে রাখা মাছের টুকরোগুলো শেষ না হওয়া অবধি। সত্যি,একটা ছোট্ট খাদ্যশালায় এতটা আশা রাখিনি। খানিক পরেই হাক্কা চাউমিন আর সুইট এন্ড সাওয়ার চিকেনের যুগলবন্দীতে আরেকবার মুগ্ধ হলো আমার স্বাদকোরক। আহা,এই না হলে কলকাতা চাইনিজ। টকমিষ্টি গ্রেভিতে মাখামাখি তাজা বেল পেপার আর চিকেনের টুকরো।চাউ এর সাথে জরামরি করে জিভে পড়তেই লাইফ জিঙ্গালালা। বাকি ডিশগুলো নেক্সটবারে এসে হবে,এই ভাবনা মনে এসে গেল নিজে থেকেই। তবে একটা জিনিসের অভাব বোধ করছিলাম,তা হলো কোল্ড ড্রিংকস। পরে ওখানকার কাউন্টারে জিজ্ঞাসা করে জানলাম যে খুব শিগগিরই নাকি ফ্রিজ বসানো হবে। যাই হোক,এরপর ফেরার পালা। মন Chow এর কল্যানে পরিতৃপ্ত মনে,বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে আবার শিয়ালদা অভিমুখে যাত্রা।পৃথিবীর দিন শেষ হয় রোজের মতোই,মানুষের দল ফিরে আসে ঘরে। কিন্তু রোজের জীবনে পেট ও মন ভরাবার যে একটা নতুন ঠিকানা পেলাম,এও তো বড় কম কথা নয়। ** বিন্দুমাত্র ছবি তোলার ইচ্ছে ছিল না। কিন্তু রেড পেপার ফিশটা খেয়ে ভাবলাম যে ছবি না তুললে বড্ড খারাপ লাগবে। তবে ওই লাল মরিচ মাছের ছবিটা তোলা গেল না,কারন সেটা তো আগেই....বুঝতেই পারছেন আশা করি।😛



Priyanka Chowdhury
4 years ago
First time visit with sisters in Monchow,college street area.. It’s a chinese joint with good food quality.. Reasonable price & quantity was to good..


Oishik Sarkar
2 years ago
A small cosy place, perfect for couples, looks like a cafe but a Chinese restaurant. Nice vibe, affordable prices and surprisingly good food. Chilli Garlic Chicken Noodles @ Rs.100 (4/5) ------------------------------------------------------ Thick noodles, tasty, spicy, exact amount of sauces, just the perfect chili garlic noodles with ample chicken chunks. Also I've tried their mixed fried rice and chilli chicken before, all were good. Best part is they serve half portion of every item that makes it even more affordable and portion is quite good too. If you've issues with pork and can't go to Rinki and Gunjan then this is the alternative, also I need to mention they make far better food than Gunjan.




Debanjana
1 year ago
We ordered chicken drums of heaven...4 pieces 100 rs...then half plate gravy chowmin...110 only...and hot garlic chicken..all the items are good in taste...specially the gravy chowmin...quantity is enough for more than one person also...price is very reasonable❤will visit again...




Debashruti Das
2 years ago
Taste and portion of food is good. Though the place is small but the food quality is good. They also offer delivery to nearby areas. I have tried their momos and they are just awesome.




